24 Breaking News | সর্বশেষ সংবাদ
ব্রেকিং নিউজ
সর্বশেষ খবর পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন

সর্বশেষ সংবাদ

Tom Cruise

হলিউডের অ্যাকশন অভিনেতা টম ক্রুজ এবার ছবির জন্যে পাঁচ হাজার ফিট উচ্চতায় ঝুলে থেকে শুটিং করেছেন।

টম ক্রুজ বরাবরই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় কোন স্টান্টম্যানের সাহায্য নেন না। সেই ধারাবাহিকতায় এবার ৫২বছর বয়সী এই অভিনেতা ‘মিশন ইম্পসিবল ৫’ এর জন্য পাঁচ হাজার ফুট উচ্চতায় বিমানের শরীর ধরে ঝুলে অভিনয় করেছেন। এ সময় দৃশ্যটি ফ্রেমবন্দি করেন ছবির ক্রু’রা।



ছবিতে দেখা যায়, এয়ার বাস এ ৪০০ এম ধরে ঝুলে আছেন টম ক্রুজ। যা ভূমি থেকে প্রায় পাঁচ হাজার ফুট উপরে। দৃশ্যটি ধারণের কাজ শেষ হলে, সেখানে উপস্থিত প্রত্যেকেই এই অভিনেতাকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, টম ক্রুজের করা এই দৃশ্যটি তার জীবনে সবচেয়ে বিপদজনক অ্যাকশন দৃশ্য বলেও জানিয়েছেন তিনি।